বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণ এখন ২ লাখ ১২ হাজার      ● মজুরি আন্দোলনে ফের উত্তাল গাজীপুর-সাভার      ● রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ      ● লালমনিরহাটে একাধিক কর্মসূচিতে প্রধানমন্ত্রী      ● কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, আশঙ্কাজনক ৩      ● ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের      ● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা : রিজভী      ● ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা : প্রধানমন্ত্রী      ● ষড়যন্ত্র মোকাবলা করে তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ : ঢাকা জেলা পরিষদ প্রশাসক       ● স্বপদে বহাল থাকছেন আনসার-ভিডিপির মহাপরিচালক, নতুন উদ্যম আর দৃঢ় প্রত্যয়ে অব্যাহত থাকবে উন্নয়নের অগ্রযাত্রা      ● নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন      
সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ AM

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন তাঁরা। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি জানায়, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বিজিবি   বর্ডার গার্ড বাংলাদেশ   জননিরাপত্তা   আইনশৃঙ্খলা পরিস্থিতি   বিজিবি মোতায়েন   গোপালগঞ্জ   গাজীপুর   ঢাকা   চট্টগ্রাম   স্বরাষ্ট্র মন্ত্রণালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close