বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আলু আমদানির সিদ্ধান্তে জীবিকা হারানোর শঙ্কায় জাপানি কৃষক      ● আজ একনেকের সপ্তম সভা, অনুমোদনের অপেক্ষায় ২১ প্রকল্প      ● মার্কিন এনএসএর গোপন নেটওয়ার্কে বিভ্রাট      ● রেড ক্রিসেন্টের নির্বাচনে ৩৩ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ      ● গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি      ● দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, লুট ৩৫ লাখ টাকার মালামাল      ● গৌরনদীতে অস্ত্রসহ তিনজন গ্রেফতার      ● পিরোজপুরে দুই বাসে আগুন, হেলপারের মৃত্যু      ● শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের      ● দেশে আরও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার      ● মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ      
আলু আমদানির সিদ্ধান্তে জীবিকা হারানোর শঙ্কায় জাপানি কৃষক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ AM

যুক্তরাষ্ট্র থেকে তাজা আলু আমদানির ওপর ৭৬ বছরের পুরোনো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে জাপান সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। তবে সম্ভাব্য এ সিদ্ধান্তে দেশটির স্থানীয় আলুচাষিরা জীবিকা হারানোর আশঙ্কা করছেন। তাঁদের উদ্বেগ, মার্কিন আলুর সঙ্গে ক্ষতিকর পোকামাকড় ও জীবাণু প্রবেশ করলে স্থানীয় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে।

১৯৫০ সাল থেকে যুক্তরাষ্ট্রের তাজা আলু আমদানি নিষিদ্ধ রেখেছে জাপান। ২০০৬ সালে শর্তসাপেক্ষে মার্কিন আলু আমদানির অনুমতি দেওয়া হয়, তবে সেগুলো শুধু আলুর চিপস তৈরিতে ব্যবহার করা যায়। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রথমবারের মতো মার্কিন তাজা আলু জাপানের রেস্তোরাঁ ও সুপারমার্কেটে বিক্রির সুযোগ তৈরি হবে। দেশটির মোট আলু উৎপাদনের প্রায় ৮০ শতাংশ আসে হোক্কাইডো অঞ্চল থেকে। সেখানকার কৃষকেরা আমদানির বিরোধিতা করছেন।

জাপানের নতুন কৃষিমন্ত্রী আরাতা তাকেবে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বৈজ্ঞানিক ও কারিগরি আলোচনা প্রয়োজন। দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য সমঝোতা ছাড়া এ সিদ্ধান্ত নেওয়া হবে না। অন্যদিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষের দাবি, এতে জাপানের ভোক্তারা কম দামে আলু পাবেন এবং মার্কিন কৃষকদের বছরে অতিরিক্ত ১৫ কোটি ডলারের রপ্তানি আয়ের সুযোগ তৈরি হবে। তবে হোক্কাইডোর কৃষকদের আশঙ্কা, ক্ষতিকর পোকামাকড় বা কৃমি একবার জমিতে ছড়িয়ে পড়লে দীর্ঘদিন আলু চাষ ব্যাহত হতে পারে।







স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   জাপান   আলু আমদানি   ডোনাল্ড ট্রাম্প   বাণিজ্য বিরোধ   হোক্কাইডো   জাপানি কৃষক   মার্কিন আলু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close