মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইরান সংঘাত দীর্ঘস্থায়ী হতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স      ● শরীয়তপুরে ৮ ঘণ্টা, রাজশাহীতে ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ      ● সাত খুনের আসামিদের আপিল শুনানি সুপ্রিম কোর্টে      ● ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার আশঙ্কা, সন্দেহের কেন্দ্রে ইরান      ● ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● হরমুজ প্রণালিতে সরবরাহ স্বাভাবিক, কমল তেলের দাম      ● জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় রূপপুরের প্রথম ইউনিট      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা      ● গুলশান-বারিধারা থেকে সাঈদ খোকন গ্রেপ্তার      ● রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা      ● ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত, জরিমানা-সুদ মওকুফ      
ইরান সংঘাত দীর্ঘস্থায়ী হতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:১৩ AM

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে দীর্ঘস্থায়ী সামরিক যুদ্ধে পরিণত হতে দেবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়াতে চান না। এ সংঘাতে দীর্ঘমেয়াদি মার্কিন সামরিক উপস্থিতির সম্ভাবনাও নাকচ করেছেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, সংঘাতের গতিপথ নিয়ে ট্রাম্পের সঙ্গে তার কোনো মতপার্থক্য নেই। তিনি বলেন, ‘আমরা এটিকে ১০ বা ১৫ বছরের সামরিক দায়বদ্ধতায় পরিণত হতে দেব না। সত্যি বলতে, দুই বছরের জন্যও নয়।’ ভ্যান্সের অভিযোগ, কিছু সমালোচক ও পররাষ্ট্রনীতির সমর্থক যুক্তরাষ্ট্রকে অনির্দিষ্টকাল এ সংঘাতে জড়িয়ে রাখতে চান। তবে প্রশাসন বিদেশে দীর্ঘস্থায়ী যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

সংঘাতের কারণে রাজনৈতিক মূল্য দিতে হয়েছে বলেও স্বীকার করেন ভ্যান্স। বিশেষ করে পেট্রোল ও জ্বালানির দাম বেড়ে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। ট্রাম্পের সঙ্গে মতপার্থক্যের অভিযোগ নাকচ করে ভ্যান্স বলেন, সমালোচনার মুখে তিনি প্রেসিডেন্টের ঢাল হতে প্রস্তুত। তার আশা, ট্রাম্প শেষ পর্যন্ত সংঘাতের অবসান ঘটিয়ে মার্কিন জনগণের জন্য ‘দারুণ ফলাফল’ নিশ্চিত করবেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প   জেডি ভ্যান্স   ইরান   যুক্তরাষ্ট্র   ইরান সংঘাত   মার্কিন পররাষ্ট্রনীতি   মধ্যপ্রাচ্য   যুদ্ধনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close