বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আঞ্চলিক এভিয়েশন হাব হতে আইসিএওর সহযোগিতা চাইল বাংলাদেশ      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা      ● রাঙ্গাবালীতে বিএনপির দুই প্রয়াত নেতার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল      ● শিবালয়ে গ্রামীণ ব্যাংকে আগুন ধরানোর চেষ্টা      ● বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মুলাদীতে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন      ● সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণ এখন ২ লাখ ১২ হাজার      ● মজুরি আন্দোলনে ফের উত্তাল গাজীপুর-সাভার      ● রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ      ● লালমনিরহাটে একাধিক কর্মসূচিতে প্রধানমন্ত্রী      ● কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, আশঙ্কাজনক ৩      
আঞ্চলিক এভিয়েশন হাব হতে আইসিএওর সহযোগিতা চাইল বাংলাদেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ AM

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক কারিগরি সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিমান চলাচল খাতের নিরাপত্তা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সপ্তম এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচের সঙ্গে পৃথক বৈঠক করেন মন্ত্রী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশে এভিয়েশন হাব প্রতিষ্ঠায় বিমান চলাচল খাতের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে সংস্থাটির সহযোগিতা চান মন্ত্রী। বিশেষ করে আইসিএওর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সক্ষমতা উন্নয়ন কার্যক্রম জোরদার এবং জাতীয় বিমান চলাচল নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি। বৈঠকে দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   এভিয়েশন হাব   আঞ্চলিক বিমান চলাচল   আইসিএও   রশিদুজ্জামান মিল্লাত   বিমান পরিবহন   আন্তর্জাতিক সহযোগিতা   বিমান চলাচল নিরাপত্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close