বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে      ● জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরুর আদেশ ২ ডিসেম্বর      ● বাঁশখালীতে বন কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, কারাগারে ৪ আসামি       ● বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী      ● বান্দরবানে দুর্গম পাহাড়ি পাড়ায় ২৬ পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী       ● বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা      ● আখাউড়ায় জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি      ● সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করল আশা      ● ধুনটে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার      ● মির্জাগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগ বসত পুড়ে ছাই প্রতিবাদে মানববন্ধন      ● ইউপি নির্বাচন শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি      ● জামালপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদলের কর্মসূচি      
লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে
শাহীন আহমেদ, কুড়িগ্রাম
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল লালমনিরহাট আগমন উপলক্ষে কুড়িগ্রামে শুভেচ্ছা মিছিল করেছে জেলা বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সহসভাপতি নাসিম পারভেজ তারা প্রমুখ।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট আগমনকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা এ সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভির বাসায় হামলার পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানান তারা। এ ধরনের ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক উল্লেখ করে বক্তারা এর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এরআগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভির বাসায় হামলার পরিকল্পনার প্রতিবাদে আলাদা  বিক্ষোভ মিছিল করে তারা।

মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।










স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   বিএনপি   তারেক রহমান   লালমনিরহাট সফর   শুভেচ্ছা মিছিল   রুহুল কবীর রিজভি   বিক্ষোভ মিছিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close