বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মির্জাগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগ বসত পুড়ে ছাই প্রতিবাদে মানববন্ধন      ● ইউপি নির্বাচন শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি      ● জামালপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদলের কর্মসূচি      ● সিরাজগ‌ঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড      ● সৌরবিদ্যুৎ প্রকল্পে ১০০ কোটি ডলারের বিনিয়োগের সম্ভাবনা      ● সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব      ● ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, ধৈর্যের সীমা ভাঙবেন না: রিজভী      ● ‘আমারে মাইরা তারপর জমিডা নেন’, পদ্মার চরে ফসলি জমি নষ্ট করে বনায়ন       ● উল্লাপাড়ায় মাদকের টাকার জন্য মাকে হত্যা, গ্রেপ্তার ৩      ● আগামীকাল লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী      
মির্জাগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগ বসত পুড়ে ছাই প্রতিবাদে মানববন্ধন
মোঃ সাকির আলম, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে বসতঘরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ ঘরবাড়ি ভস্মীভূত করার অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকার সর্বস্তরের জনগণ।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, গত ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. আনুমানিক দিবাগত রাত ৩:০০ টার সময় মির্জাগঞ্জ থানার ৬নং মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের মুধা বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায় বলে ভুক্তভোগীরা জানান। ঘটনার পর পোড়া ঘরের ধ্বংসস্তূপ থেকে এখনো ধোঁয়া উঠতে দেখা যায়। টিনের চাল, কাঠ ও অন্যান্য জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ এলাকাবাসী সড়কের পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করেন। মানববন্ধনে নারী-পুরুষ, বৃদ্ধ-যুবকসহ বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। এ সময় তারা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন। ব্যানারে ঘটনার বিবরণ তুলে ধরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রাতের আঁধারে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনগত পদক্ষেপের দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ারও আহ্বান জানান তারা।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, আগুনে তাদের সর্বস্ব পুড়ে যাওয়ায় তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন। 







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   মির্জাগঞ্জ   অগ্নিসংযোগ   বসতঘরে আগুন   মানববন্ধন   মজিদবাড়িয়া   তারাবুনিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close