বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অবৈধ ইটভাটা বন্ধ করে ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ      ● এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর      ● অপারেশনাল সক্ষমতা বাড়াতে আনসার ব্যাটালিয়নের ১৪ দিনের প্রশিক্ষণ      ● ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদেরও সমান দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক      ● টেকসই ডেইরি খাত গড়তে আধুনিক প্রযুক্তির ওপর জোর      ● জমির মালিকানা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মানিক মিয়ার অভিযোগ      ● কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর      ● জামালপুরে ছাত্রদলের পদধারী নেতাকে ছাত্রলীগ নেতা বানিয়ে মামলায় আসামি      ● পোশাকশিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উদ্ভাবনের আহ্বান      ● কপ৩১ ঘিরে পরিবেশকর্মীদের মিলনমেলা আন্তালিয়ায়      ● ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত      ● গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে যাত্রাপালা, ঐতিহ্য আগলে রেখেছেন অজিত বাবু      
অবৈধ ইটভাটা বন্ধ করে ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম

সারাদেশে পরিচালিত সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদসহ অন্য আইনজীবীরা। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ নভেম্বর অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারির পাশাপাশি অবৈধ ইটভাটা অপসারণের নির্দেশ দেন। পরে ওই আদেশ সংশোধন ও স্থগিত চেয়ে ইটভাটা মালিকদের পক্ষ থেকে আবেদন করা হলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ বহাল থাকে। সম্প্রতি বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা আবার চালুর চেষ্টার অভিযোগে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন এইচআরপিবির পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  হাইকোর্ট   অবৈধ ইটভাটা   ইটভাটা বন্ধ   পরিবেশ অধিদপ্তর   পরিবেশ দূষণ   এইচআরপিবি   আদালতের নির্দেশনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close