বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বান্দরবানে দুর্গম পাহাড়ি পাড়ায় ২৬ পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী       ● বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা      ● আখাউড়ায় জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি      ● সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করল আশা      ● ধুনটে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার      ● মির্জাগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগ বসত পুড়ে ছাই প্রতিবাদে মানববন্ধন      ● ইউপি নির্বাচন শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি      ● জামালপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদলের কর্মসূচি      ● সিরাজগ‌ঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড      ● সৌরবিদ্যুৎ প্রকল্পে ১০০ কোটি ডলারের বিনিয়োগের সম্ভাবনা      ● সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      
বান্দরবানে দুর্গম পাহাড়ি পাড়ায় ২৬ পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী
মোহাম্মদ আবদুর রহিম, বান্দরবান
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম

বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদে বসবাসরত অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদর জোন। মানবিক সহায়তার অংশ হিসেবে চুয়ান বিল পাড়ায় ২৬টি পরিবারের অসুস্থ সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় বান্দরবান সদর জোনের উদ্যোগে এবং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসির নির্দেশনায় লুংলেই পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার চুয়ান বিল পাড়ায় এ বিশেষ চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াতের অসুবিধা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক অসহায় মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এসব মানুষের চিকিৎসার কষ্ট লাঘব এবং সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় স্থানীয় ২৬টি পরিবারের অসুস্থ সদস্যদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।


এই কর্মসূচিতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. সামিউল ইসলাম, এএমসি।  তিনি স্থানীয় অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদে বসবাসরত মানুষের চিকিৎসাসেবা, মানবিক সহায়তা এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বাংলাদেশ সেনাবাহিনী   সদর জোন   চুয়ান বিল পাড়া   বিনা মূল্যে চিকিৎসা   ওষুধ বিতরণ   পাহাড়ি জনপদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close