
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে কুয়াশা দেখা দিয়েছে। ভোরে মাঠ-ঘাট, ফসলের জমি, গ্রামীণ সড়ক ও খোলা প্রান্তরে হালকা কুয়াশার আবরণ দেখা যাচ্ছে। সূর্য ওঠার পর ধীরে ধীরে কুয়াশা কেটে যাচ্ছে। দিনের বেলায় রোদের উষ্ণতা থাকলেও সন্ধ্যার পর আবার বাড়ছে শীতল অনুভূতি।
এদিকে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে উপজেলায় হঠাৎ করে জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেইসাথে রয়েছে সর্দি,কাশিসহ নানা রোগ। প্রায় ঘরেই কেউ না কেউ জ¦রসহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হওয়া রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে ভিড় করছেন।
প্রতিদিন গড়ে আড়াই শতাধিকের উপর রোগী এই স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বর্হিবিভাগে চিকিৎসা সেবা নিচ্ছেন। চিকিৎসা সেবা নিতে আসা ওইসব রোগীর মধ্যে বেশীভাগই শিশু,নারী ও বয়স্ক লোকজন রয়েছে।
চিকিৎসকরা জানায়, দিনে কিছুটা গরম থাকলে ও রাতে বেশ ঠান্ডা পড়ছে। আবহাওয়াজনীত কারণে জ¦রের প্রকোপ দেখা দিয়েছে। আগত রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে, গত এক সপ্তাহ ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রচুর পরিমাণ রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের মধ্যে বেশির ভাগ হলো জ¦রে আক্রান্ত হওয়া রোগী।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, প্রতিটি চিকিৎসকের (চেম্বার) কক্ষে রোগীদের উপচে পড়া ভিড়। চিকিৎসকের সিরিয়াল নিয়ে রোগী ও তার স্বজনরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। হঠাৎ করে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
গৃহিণী লিমা আক্তার বলেন, আমার মেয়ে তানিয়া আক্তার (১২) গত ৩ দিন ধরে জ¦রে ভোগছে। প্রাথমিক ভাবে স্থানীয় ফার্মেসি থেকে ঔষধ খাওয়ার পর কোন উন্নত না হওয়ায় তাকে ডাক্তার দেখাতে হাসপাতালে নিয়ে আসা হয়। অনেক্ষণ দাঁড়িয়ে থেকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার তাকে বেশ কয়েকটি পরীক্ষা দেন। রিপোর্ট দেখে ভাইরাস জ¦র হয়েছে বলে জানায়। তিনি বেশ কিছু ওষধ দিয়েছেন। এখন যদি আল্লাহ রহমত করেন।
গৃহিণী মরিয়ম বেগম বলেন, গত ৫ দিন ধরে জ¦র ভোগছি। সেইসাথে রয়েছে শরীর ব্যাথা ও হালকা কাশ। ফার্মেসি থেকে ওষধ খাওয়ার পর দিনে জ¦র ছাড়ে আবার রাতে উঠে। কিন্তু ব্যাথা ও কাশ রয়েছে। তাই হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য এসেছি। ডাক্তার দেখে বেশ কয়েকটি পরীক্ষা দেন। পরীক্ষার রির্পোট দেখে ওষধ লিখে দিয়েছেন। এখন যদি আল্লাহ রহমত করে।
মো: আব্দুর রাজ্জাক মিয়া বলেন, আমার মেয়ে আফরোজা আক্তার (৭) গতকাল জ্বরে আক্রান্ত হয়। বেশ কয়েকবার ভূমি করায় দুর্বল হয়ে পড়েছে। কোন কিছু খেতে পারছে না। হাসপাতালে নিয়ে এসে ডাক্তার দেখিয়ে চিকিৎসা সেবা নেওয়া হয়। এখন যদি আল্লাহ রহমত করেন।
মো: মতিন মিয়া বলেন, আমার ৭ বছরের ছেলে মো. নয়ন গত ২ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে আছে। অনেক ওষুধ খাওয়ানোর পরও কিছুতেই কমছে না। শরীর অনেক দুর্বল হয়ে গেছে। কোন কিছু খেতে চাই না। তাই হাসপাতালে নিয়ে এসেছি। ডাক্তারের চেম্বারে রোগীর ভিড় হওয়ায় অনেক্ষণ ধরে দাঁড়িয়ে দেখানো হয়। এখন ছেলে সুস্থ হয়ে উঠলেই আমরা খুশি।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: হিমেল খান বলেন বেশ কয়েক দিন ধরে দিনে গরম আর রাতে বেশ শীতল হওয়ায় আবহাওয়াজনীত কারণে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এই স্বাস্থ্যকমপ্লেক্সে সকাল থেকেই রোগীর চাপ বাড়ছে। প্রতিদিন গড়ে আড়াই শতাধিকের উপর নানা বয়সী রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। এরমধ্যে বেশীভাগই হলো জরে আক্রান্ত হওয়া রোগী। রোগীদের চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের কোনো গাফিলতি নেই।
স্বদেশ প্রতিদিন/এস পি