মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল      ● সুন্দরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পুরোনো নেটওয়ার্ক নিয়ন্ত্রণের অভিযোগ      ● মোংলায় সুন্দরবন ও উপকূল বাঁচাতে মানবববন্ধন ও সমাবেশে      ● ত্রিদেশীয় সীমান্তের কাছে ৮ জনকে আটক করল বিজিবি      ● ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ      ● চকরিয়ায় ভেজাল ও অনিয়মবিরোধী অভিযান, ৩১ হাজার টাকা জরিমানা      ● ক্ষোভ-হতাশায় ১৪ বছরের সুন্নি মহাসম্মেলন বন্ধের ঘোষণা      ● দুবলারচরে রাসপূর্ণিমা, যাতায়াতে ৫ নৌপথ নির্ধারণ      ● বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হলেন তারেক আল ইমরান      ● নাটোরে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি      ● গজারিয়ায় ১৫ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ      ● ইরান সংঘাত দীর্ঘস্থায়ী হতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স      
শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম

রাজধানীর পল্লবীতে আট বছরের স্কুলশিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে নিম্ন আদালতের দেওয়া সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) আসামির করা আপিল খারিজ করে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালত বলেন, শিশুটির ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডটি ছিল নৃশংস ও অস্বাভাবিক। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। এ মামলায় নিম্ন আদালত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তাঁদের আপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্সের শুনানি শেষে সোমবার (১৬ নভেম্বর) রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শিশু রামিসা   রামিসা হত্যা মামলা   সোহেল রানা   মৃত্যুদণ্ড   হাইকোর্ট   ধর্ষণ ও হত্যা   পল্লবী   আদালতের রায়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close