রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী      ● দেশের ভেতরে-বাইরে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী      ● রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার      ● ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা      ● মোংলায় নাবিকের বাড়িতে চুরি, খোয়া গেল ১২ লাখ টাকার স্বর্ণালংকার      ● পটুয়াখালীতে পিকআপ-তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২      ● ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড      ● ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘মৌজা হি মৌজা’      ● সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের জলবায়ু প্রতিবাদ      ● ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য      ● গাজীপুরে ১৩ কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ      ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক      
জামিন জালিয়াতিতে কঠোর হাইকোর্ট
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ পিএম

উচ্চ আদালতে একের পর এক জামিন জালিয়াতি ও অনিয়মের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন হাইকোর্ট। একই মামলায় একাধিকবার আগাম জামিন নেওয়া, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে বিভিন্ন বেঞ্চে আবেদন এবং জাল জামিন আদেশে আসামিকে কারাগার থেকে বের করে নেওয়ার মতো ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ১১ জনকে শোকজ, তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা থেকে বিরত রাখা এবং দুই আইনজীবীকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় নিম্ন আদালতের একই জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে তথ্য গোপন করে হাইকোর্টের তিনটি পৃথক বেঞ্চে আবেদন করায় পাঁচ আসামি, তিন আইনজীবী ও তিন তদবিরকারককে শোকজ করা হয়েছে। অন্যদিকে, একই মামলায় তিনবার আগাম জামিন নেওয়ার ঘটনায় দুই আইনজীবীকে তলব করেছেন আদালত। এ ছাড়া কুকি-চিনের সদস্যদের জন্য তৈরি ২০ হাজার ৩০০টি পোশাক জব্দের মামলায় জাল জামিন আদেশ ব্যবহার করে আসামি সাহেদুল ইসলামের কারামুক্তির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আদালতকেন্দ্রিক জালিয়াতি, দুর্নীতি, নোট বাণিজ্য ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে উচ্চ আদালতের পাশাপাশি রাষ্ট্রপক্ষও ‘জিরো টলারেন্স’ অবস্থানে রয়েছে। আইনজীবীদের মতে, জামিন জালিয়াতির সঙ্গে আদালতের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখা জরুরি।







স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  হাইকোর্ট   জামিন জালিয়াতি   আদালত   আইনজীবী   অ্যাটর্নি জেনারেল   সুপ্রিম কোর্ট   বিচার বিভাগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close