বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা      ● আখাউড়ায় জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি      ● সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করল আশা      ● ধুনটে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার      ● মির্জাগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগ বসত পুড়ে ছাই প্রতিবাদে মানববন্ধন      ● ইউপি নির্বাচন শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি      ● জামালপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদলের কর্মসূচি      ● সিরাজগ‌ঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড      ● সৌরবিদ্যুৎ প্রকল্পে ১০০ কোটি ডলারের বিনিয়োগের সম্ভাবনা      ● সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব      
বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা
মহিবুল ইসলাম সৌরভ, বাকেরগঞ্জ (বরিশাল)
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:২২ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসে দালালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নামজারি করে দেওয়ার কথা বলে এক ভুক্তভোগীর কাছ থেকে ১৪ হাজার টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভুক্তভোগীর সম্পূর্ণ ১৪ হাজার টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়। পাশাপাশি অভিযুক্তকে ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

 জানা যায়, উপজেলা ভূমি অফিসে নামজারি করে দেওয়ার আশ্বাস দিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে ১৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালের নজরে এলে তিনি অভিযোগের সত্যতা যাচাই করেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। 
একই সঙ্গে ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া অর্থ উদ্ধার করে তাঁর হাতে ফিরিয়ে দেওয়া হয়। প্রশাসনের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষকে ভূমিসেবা গ্রহণে হয়রানি, প্রতারণা ও অতিরিক্ত অর্থ আদায়ের মতো অনিয়ম থেকে সুরক্ষা দিতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

 এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল জানান, বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসকে দালালমুক্ত করা এবং সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের ভূমিসেবা প্রাপ্তি সহজ করা, দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করা এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাকেরগঞ্জ   বরিশাল   ভূমি অফিস   মোবাইল কোর্ট   দালাল   নামজারি   ভূমিসেবা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close