বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইউপি নির্বাচন শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি      ● জামালপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদলের কর্মসূচি      ● সিরাজগ‌ঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড      ● সৌরবিদ্যুৎ প্রকল্পে ১০০ কোটি ডলারের বিনিয়োগের সম্ভাবনা      ● সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব      ● ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, ধৈর্যের সীমা ভাঙবেন না: রিজভী      ● ‘আমারে মাইরা তারপর জমিডা নেন’, পদ্মার চরে ফসলি জমি নষ্ট করে বনায়ন       ● উল্লাপাড়ায় মাদকের টাকার জন্য মাকে হত্যা, গ্রেপ্তার ৩      ● আগামীকাল লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● নৈরাজ্যের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিক্ষোভ মিছিল যুবদলের      
ইউপি নির্বাচন শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১৮ নভেম্বর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নিয়ে আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ ভোটমুখী হলেই দেশে বিশৃঙ্খলা কমে যাবে।

সিইসি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। যথাসময়েই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একই অনুষ্ঠানে এনআইডি সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতি বন্ধে কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি। এ ক্ষেত্রে কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে চায় বলেও জানান সিইসি।

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গত দুই বছরে এনআইডি-সংক্রান্ত ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এ কার্যক্রমে বেশ কিছু চ্যালেঞ্জ থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সিইসি   এ এম এম নাসির উদ্দিন   ইউনিয়ন পরিষদ নির্বাচন   নির্বাচন কমিশন   আইনশৃঙ্খলা পরিস্থিতি   এনআইডি সেবা   আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close