বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ধুনটে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার      ● মির্জাগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগ বসত পুড়ে ছাই প্রতিবাদে মানববন্ধন      ● ইউপি নির্বাচন শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি      ● জামালপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদলের কর্মসূচি      ● সিরাজগ‌ঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড      ● সৌরবিদ্যুৎ প্রকল্পে ১০০ কোটি ডলারের বিনিয়োগের সম্ভাবনা      ● সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব      ● ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, ধৈর্যের সীমা ভাঙবেন না: রিজভী      ● ‘আমারে মাইরা তারপর জমিডা নেন’, পদ্মার চরে ফসলি জমি নষ্ট করে বনায়ন       ● উল্লাপাড়ায় মাদকের টাকার জন্য মাকে হত্যা, গ্রেপ্তার ৩      
ধুনটে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার
রবিউল হাসান, ধুনট (বগুড়া)
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:০১ পিএম

বগুড়ার ধুনটে  ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, চিনাবাদাম ও মসুর ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৫ হাজার কৃষক এ সুবিধা পাচ্ছেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধুনটের তত্ত্বাবধানে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম।

অতিরিক্ত  উপজেলা কৃষি কর্মকর্তা নূর নাহার এর  সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।

উক্ত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম, ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৪ হাজার ৮৫০ জন কৃষককে সরিষা চাষের জন্য, ১০০ জনকে চিনাবাদাম চাষের জন্য এবং ৫০ জনকে মসুর চাষের জন্য উপকরণ দেওয়া হচ্ছে।

এর মধ্যে প্রত্যেক সরিষাচাষি পাচ্ছেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। চিনাবাদামচাষিরা পাচ্ছেন ১০ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। অন্যদিকে প্রত্যেক মসুরচাষি পাচ্ছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার এবং কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি রবি মৌসুমে তেল ও ডালজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   ধুনট   কৃষি প্রণোদনা   বিনামূল্যে বীজ ও সার   সরিষা চাষ   চিনাবাদাম   মসুর   রবি মৌসুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close