রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমানসহ তিন বাংলাদেশি      ● দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের      ● বগুড়ার বিএনপি নেতা রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী      ● ইরানের হুমকি চিরতরে নির্মূলের আহ্বান নেতানিয়াহুর      ● শজিমেকের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু      ● বগুড়ায় শিশু নির্যাতনের অভিযোগ, আটক অভিযুক্তের দাদা-দাদি      ● শরীয়তপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পেল ২৬১ শিক্ষার্থী      ● দখল-দূষণে অস্তিত্ব সংকটে পুরাতন গোমতী      ● তিন মাসে ৭৬ ঘটনা, ঝুঁকিতে রেলযাত্রা      ● গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৭ কারখানা      ● আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা      ● ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ      
প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমানসহ তিন বাংলাদেশি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ AM

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’-এর ১৮তম সংস্করণে তাঁকে ‘রাজনৈতিক ব্যক্তিত্ব’ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তালিকায় বাংলাদেশের আরও দুজন স্থান পেয়েছেন। তাঁরা হলেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা।

প্রকাশনায় ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিষয় তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বের ভূমিকাও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বে-টার্মিনাল প্রকল্প এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়ও স্থান পেয়েছে প্রকাশনায়।

ড. হামিদা হোসেন নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তালিকায় স্থান পেয়েছেন। অন্যদিকে রোহিঙ্গা আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা বাস্তুচ্যুত রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর সহিংসতার চিত্র তুলে ধরা এবং শরণার্থী নারীদের সুরক্ষায় কাজের স্বীকৃতি পেয়েছেন। ২০০৯ সাল থেকে প্রতিবছর প্রকাশিত এ তালিকায় কেবল শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের ভিত্তিতে ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের তিনজনই র‍্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের তালিকায় রয়েছেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   দ্য মুসলিম ৫০০   প্রভাবশালী মুসলিম   হামিদা হোসেন   রাজিয়া সুলতানা   বাংলাদেশ   আন্তর্জাতিক খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close