শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই      ● সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী      ● জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস : আমিনুল হক      ● ঢাকায় ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৩৪      ● গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক      ● ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২      ● তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত      ● হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত      ● ঠাকুরগাঁওয়ে স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার      ● প্রত্যর্পণ চুক্তিতে হাসিনাকে ফেরানোর দাবি রিজভীর      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু      
‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। কিডনির জটিলতা, স্ট্রোক, ডেঙ্গু ও একাধিক সংক্রমণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সাহেদ। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই শিল্পী।

তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক।

মৃত্যুর আগ পর্যন্ত সংগীত নিয়ে নতুন পরিকল্পনা ছিল সাহেদের। অসুস্থতার মধ্যেও শ্রোতাদের জন্য নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। প্রায় ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের পরিকল্পনা করেছিলেন। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড আকারেও সংগ্রহে রাখার উদ্যোগ নিয়েছিলেন। প্রতিটি মাধ্যমে চারটি করে অ্যালবাম প্রকাশের পরিকল্পনা ছিল তার।

নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা শুরু করেন শেখ সাহেদ আলী। তিনি ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। সংগীতাঙ্গনে ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিত ছিলেন তিনি। তার গাওয়া ‘রোকযানা’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক পরিচিতি পায়। এ ছাড়া ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’ গানগুলোও শ্রোতামহলে পরিচিত।

১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর সংগীতজীবনে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে নিজস্ব গায়কী, সৃষ্টিশীলতা ও স্বতন্ত্র সংগীতধারার মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন শেখ সাহেদ আলী।

তার মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close