রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● রাবির ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ফেব্রুয়ারিতে      ● প্রভাবশালী মুসলিমের তালিকায় তারেক রহমানসহ তিন বাংলাদেশি      ● দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের      ● বগুড়ার বিএনপি নেতা রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী      ● ইরানের হুমকি চিরতরে নির্মূলের আহ্বান নেতানিয়াহুর      ● শজিমেকের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু      ● বগুড়ায় শিশু নির্যাতনের অভিযোগ, আটক অভিযুক্তের দাদা-দাদি      ● শরীয়তপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পেল ২৬১ শিক্ষার্থী      ● দখল-দূষণে অস্তিত্ব সংকটে পুরাতন গোমতী      ● তিন মাসে ৭৬ ঘটনা, ঝুঁকিতে রেলযাত্রা      ● গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৭ কারখানা      
১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ AM

সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু হবে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, নির্ধারিত সময়ে টার্মিনালের কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব সময়মতো সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

বেবিচক সূত্র জানায়, প্রাথমিকভাবে দুটি আগমনি ও দুটি বহির্গামী—মোট চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পরে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। আগামী মার্চে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ জন্য ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা হয়েছে।

সভায় মন্ত্রণালয়, বেবিচক, জাতীয় রাজস্ব বোর্ড, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ, জাপানিজ কনসোর্টিয়ামসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। গৃহীত সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্টদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।







স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  তৃতীয় টার্মিনাল   শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর   ১৬ ডিসেম্বর   বিমানবন্দর   বেবিচক   এম রশিদুজ্জামান মিল্লাত   বিমান চলাচল   ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close