রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শজিমেকের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু      ● বগুড়ায় শিশু নির্যাতনের অভিযোগ, আটক অভিযুক্তের দাদা-দাদি      ● শরীয়তপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পেল ২৬১ শিক্ষার্থী      ● দখল-দূষণে অস্তিত্ব সংকটে পুরাতন গোমতী      ● তিন মাসে ৭৬ ঘটনা, ঝুঁকিতে রেলযাত্রা      ● গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৭ কারখানা      ● আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা      ● ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ      ● শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার      ● কিশোরগঞ্জ শহর এখন ৭৪ চোখের নজরদারিতে      ● অযৌক্তিক মজুরি আদায়ের চাপ তৈরিতে অস্থিরতা : বিজিএমইএ সভাপতি      ● ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম      
শজিমেকের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
সঞ্জু রায়, বগুড়া
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:১৫ AM

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ছয়তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারী (৬৫) হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলায় চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকায়।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মাথাব্যথা ও জ্বর নিয়ে ওই নারীকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। শনিবার তিনি ওই তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, জানালাটিতে কোনো গ্রিল ছিল না। পরে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শজিমেক হাসপাতালের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে হাসপাতালের উপ-পরিচালক ডা. মঞ্জুর ই মোর্শেদ মুঠোফোনে জানান, এক নারী ছয়তলা থেকে পড়ে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।








স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  বগুড়া   শজিমেক হাসপাতাল   রোগীর মৃত্যু   হাসপাতালের নিরাপত্তা   জানালায় গ্রিল   দুর্ঘটনা   শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close