শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কিশোরগঞ্জ শহর এখন ৭৪ চোখের নজরদারিতে      ● অযৌক্তিক মজুরি আদায়ের চাপ তৈরিতে অস্থিরতা : বিজিএমইএ সভাপতি      ● ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম      ● দাম্পত্য জীবনের যে বিষয়গুলো মা-বাবাকে বলবেন না      ● মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ১২      ● সাংগঠনিক পুনর্গঠন ও স্থায়ী কমিটি গঠনে গুরুত্ব      ● পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪      ● পাংশার হালদার পাড়ায় ৩ দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু      ● উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর      ● বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী      ● আজীবন সম্মাননা পাচ্ছেন নায়ক উজ্জ্বল      ● ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়      
কিশোরগঞ্জ শহর এখন ৭৪ চোখের নজরদারিতে
আলী রেজা সুমন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:২৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

শহরের নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াতে কিশোরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানের দুইশটি পয়েন্টে আড়াইশ সিসি ক্যামেরার মাঝে ৭৪টি সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ। এসব ক্যামেরার মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। ফলে অপরাধ শনাক্তকরণ, যানবাহন চলাচল নজরদারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত নিরবচ্ছিন্ন নিরাপত্তা ও আধুনিক পুলিশিং সেবার লক্ষ্যে সিসি ক্যামেরা ও সার্ভার স্টেশন উদ্বোধন করা হয়। 

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এমপি বলেন, জনসাধারণসহ আমাদের সবার সঙ্গে প্রশাসনের পরামর্শ করে কীভাবে এই শহরকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ শহর এবং জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা যায়, জনগণকে স্বস্তি দেওয়া যায়—সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় আজ কিশোরগঞ্জ শহরে সিসি ক্যামেরা স্থাপন করা হলো। উদ্যোগটি পুলিশের হলেও সার্বিকভাবে শহরের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কাজে সহযোগিতা করেছেন। এর ফলশ্রুতিতে ২৫০টি ক্যামেরা স্থাপনের প্রকল্পের আওতায় আজ ৭৫টি ক্যামেরা দিয়ে এই কার্যক্রমের যাত্রা শুরু হলো।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঞা এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ মাজহারুল ইসলাম বলেন, আজকের এই উদ্যোগ নিঃসন্দেহে আমাদের শহরের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুন্দর উদ্যোগ। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা আরও বাড়বে। অপরাধীরা বুঝতে পারবে, তাদের কর্মকাণ্ড নজরদারির বাইরে নয়। এর ফলে ধীরে ধীরে অপরাধপ্রবণতা কমে আসবে এবং শহরের মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, সিসি ক্যামেরা স্থাপন আমাদের জন্য শুধু একটি প্রকল্প বাস্তবায়নের বিষয় নয়; এটি জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং অপরাধ সংঘটনের পর দ্রুত অপরাধী শনাক্ত করতে এই ক্যামেরাগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল বলেন, সিসি ক্যামেরার এই নেটওয়ার্ক আমাদের আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে সহযোগিতা করলে কিশোরগঞ্জকে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন এলাকা ও স্থাপনাকে ধীরে ধীরে এই ক্যামেরা নজরদারির আওতায় নিয়ে আসাই আমাদের উদ্যোগের মূল লক্ষ্য। শহরের বিভিন্ন স্থানে স্থাপিত ক্যামেরা থেকে ২৪ ঘণ্টার তথ্য এখানে সংরক্ষিত হবে। ফলে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং পরবর্তীতে প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করা সম্ভব হবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শহরে যানজট নিয়ন্ত্রণে এবং অপরাধ দমনে দিকনির্দেশনা মূলক আরও অনেক বক্তব্য প্রদান করা হয়। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close