রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তিন মাসে ৭৬ ঘটনা, ঝুঁকিতে রেলযাত্রা      ● গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৭ কারখানা      ● আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা      ● ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ      ● শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার      ● কিশোরগঞ্জ শহর এখন ৭৪ চোখের নজরদারিতে      ● অযৌক্তিক মজুরি আদায়ের চাপ তৈরিতে অস্থিরতা : বিজিএমইএ সভাপতি      ● ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম      ● দাম্পত্য জীবনের যে বিষয়গুলো মা-বাবাকে বলবেন না      ● মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ১২      ● সাংগঠনিক পুনর্গঠন ও স্থায়ী কমিটি গঠনে গুরুত্ব      ● পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪      
তিন মাসে ৭৬ ঘটনা, ঝুঁকিতে রেলযাত্রা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ AM

রেলপথের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি ও সিগন্যালিং ব্যবস্থা বিকল করার ঘটনায় বড় ধরনের ট্রেন দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। রেলওয়ে পূর্বাঞ্চলের সংকেত, প্রকৌশল, বিদ্যুৎ ও যন্ত্রপ্রকৌশল বিভাগের তৈরি তিনটি অভ্যন্তরীণ প্রতিবেদনে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অন্তত ৭৬টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৫টি ঘটনায় রেলপথের সংবেদনশীল যন্ত্রপাতি চুরি বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি ৫১টি ঘটনা ঘটেছে যান্ত্রিক ত্রুটি ও রেলওয়ের গাফিলতির কারণে।

এসব ঘটনায় কোথাও ট্রেনের লাইন পরিবর্তনের ট্র্যাক পয়েন্টের মোটর ও তার, কোথাও সিগন্যালিং ব্যবস্থার যন্ত্রপাতি, ট্র্যাক সার্কিট, নাটবল্টু, ফিশপ্লেট ও ক্লিপ খুলে নেওয়া হয়েছে। এতে ভুল সংকেত দেখানো, সিগন্যাল অচল হয়ে যাওয়া কিংবা ট্রেনের লাইন পরিবর্তনে সমস্যা দেখা দিতে পারে। ফলে একই লাইনে দুটি ট্রেনের সংঘর্ষ বা ট্রেন লাইনচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে আটটি, আগস্টে ছয়টি এবং সেপ্টেম্বরে ১১টি উদ্বেগজনক ঘটনা ঘটে। এর মধ্যে দুই থেকে তিনটি ঘটনা নাশকতামূলক হতে পারে বলে আশঙ্কা করছেন রেলওয়ের কর্মকর্তারা।

সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে গত ২৫ সেপ্টেম্বর চট্টগ্রামের ভাটিয়ারী স্টেশনে সিগন্যালের অ্যাসপেক্ট মেকানিজম খুলে নেওয়া এবং ৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার ইমামবাড়ী স্টেশনে ট্র্যাক সার্কিট ও পয়েন্ট কাভারের তার কেটে নেওয়ার ঘটনা উল্লেখযোগ্য। এসব ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ঝুঁকিপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার ও সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়েছেন। রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারাও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছেন। চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, যন্ত্রপাতি চুরি বা নাশকতার ঘটনা ঘটলে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশকে লিখিত অভিযোগ জানানো হয়। যান্ত্রিক ত্রুটির ক্ষেত্রে তদন্ত করে গাফিলতি পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।









স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  রেলপথ   ট্রেন দুর্ঘটনা   রেলওয়ে   যন্ত্রপাতি চুরি   সিগন্যালিং ব্যবস্থা   নাশকতা   রেল নিরাপত্তা   বাংলাদেশ রেলওয়ে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close