রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৭ কারখানা      ● আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা      ● ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ      ● শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার      ● কিশোরগঞ্জ শহর এখন ৭৪ চোখের নজরদারিতে      ● অযৌক্তিক মজুরি আদায়ের চাপ তৈরিতে অস্থিরতা : বিজিএমইএ সভাপতি      ● ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম      ● দাম্পত্য জীবনের যে বিষয়গুলো মা-বাবাকে বলবেন না      ● মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ১২      ● সাংগঠনিক পুনর্গঠন ও স্থায়ী কমিটি গঠনে গুরুত্ব      ● পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪      ● পাংশার হালদার পাড়ায় ৩ দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু      
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৭ কারখানা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ AM

গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে রোববার (১৫ নভেম্বর) সকালেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ পরিস্থিতিতে কালিয়াকৈরের সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বাস ও ফুটপাতের কয়েকটি দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন এবং সফিপুর ও রতনপুর এলাকার কয়েকটি কারখানা। এর মধ্যে করণী ফ্যাশনস লিমিটেড ও করণী নিট কম্পোজিট লিমিটেডও রয়েছে। সকালে কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখে ফিরে যান অনেক শ্রমিক। এতে কর্মসংস্থান ও পরিবারের ভরণপোষণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক। বিক্ষোভকারীরা কারখানা চালু রাখা, বেতন বৃদ্ধি ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এর আগে শনিবার শ্রমিকদের সড়ক অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের বিক্ষোভ পর্যবেক্ষণ করছে শিল্প পুলিশ। কিছু কারখানা কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছে, তবে সব কারখানার নোটিশ এখনো পুলিশের হাতে পৌঁছায়নি।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   শ্রমিক বিক্ষোভ   শ্রমিক অসন্তোষ   পোশাক কারখানা   ন্যূনতম মজুরি   কালিয়াকৈর   ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক   চন্দ্রা বাসস্ট্যান্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close