শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হরমুজে সংঘাতে নিহত ২৫ নাবিক      ● শাক-সবজিতে ভারী ধাতু ও ক্ষতিকর জীবাণু      ● আজ ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৯ হাজার      ● যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ফের বিমান চলাচল শুরু      ● খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, স্বপ্নের দাবি ঘিরে চাঞ্চল্য      ● ঝালকাঠিতে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ১১ বছরের শিশুর      ● টিসিবির ডিলার নিয়োগে নতুন পদ্ধতি      ● ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘ, আতঙ্কে এলাকাবাসী      ● গোপনে দান-সদকা করার চারটি বিশেষ উপকারিতা      ● ব্যবসা নিয়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন অনন্ত, দোয়া চাইলেন বর্ষা      ● জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা      ● ভারতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ২৩ জন নিহত      
হরমুজে সংঘাতে নিহত ২৫ নাবিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:২৮ AM

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের জলসীমা ও হরমুজ প্রণালিতে ১৩৪টি সামুদ্রিক সংঘাতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৫ জন নাবিক নিহত হয়েছেন। জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় প্রায় ১ হাজার ৬০০টি জাহাজের ২৩ হাজারের বেশি নাবিক আটকা পড়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এসব তথ্য জানান সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর পর্যন্ত এসব সংঘাতের ঘটনা নথিভুক্ত হয়েছে। তিনি জানান, যুদ্ধ শুরুর পর বাণিজ্যিক জাহাজ চলাচলে সবচেয়ে বেশি সংঘাতের ঘটনা ঘটেছে গত অক্টোবরে। এতে জ্বালানি, পরিবহণ ও বিমা ব্যয় বাড়ার পাশাপাশি বিশ্ব খাদ্যনিরাপত্তাও হুমকিতে পড়ছে।

বৈঠকে বাহরাইনের প্রতিনিধি অভিযোগ করেন, ইরান সমুদ্রের তলদেশের যোগাযোগ কেবল, ডেটা সেন্টার ও এআই-সংশ্লিষ্ট স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমেছে। খালেদ খিয়ারি বেসামরিক জাহাজে হামলা বন্ধ এবং নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  হরমুজ প্রণালি   ইরান   যুক্তরাষ্ট্র   ইসরাইল   সামুদ্রিক সংঘাত   নাবিক   জাতিসংঘ   মধ্যপ্রাচ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close