রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা      ● ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ      ● শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার      ● কিশোরগঞ্জ শহর এখন ৭৪ চোখের নজরদারিতে      ● অযৌক্তিক মজুরি আদায়ের চাপ তৈরিতে অস্থিরতা : বিজিএমইএ সভাপতি      ● ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম      ● দাম্পত্য জীবনের যে বিষয়গুলো মা-বাবাকে বলবেন না      ● মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ১২      ● সাংগঠনিক পুনর্গঠন ও স্থায়ী কমিটি গঠনে গুরুত্ব      ● পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪      ● পাংশার হালদার পাড়ায় ৩ দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু      ● উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর      
আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৪২ AM

দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। শনিবার (১৪ নভেম্বর) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম ওইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। রোববার (১৫ নভেম্বর) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। শনিবারের ঘোষণার মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো স্বর্ণের দাম কমাল সংগঠনটি।

এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  স্বর্ণের দাম   আজকের স্বর্ণের দাম   ২২ ক্যারেট স্বর্ণ   বাজুস   রুপার দাম   ১৫ নভেম্বর ২০২৬  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close