শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চীনে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং      ● জামালপুরে ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঝালকাঠিতে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার      ● ২৫ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল সিইউএফএল      ● রাজাপুরে ৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক      ● শিশু বলাৎকারে অভিযোগে কুষ্টিয়ায় শিক্ষক আটক       ● ভালুকায় চালকদের সঙ্গে এমপির মতবিনিময়      ● হরমুজে সংঘাতে নিহত ২৫ নাবিক      ● শাক-সবজিতে ভারী ধাতু ও ক্ষতিকর জীবাণু      ● আজ ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৯ হাজার      ● যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ফের বিমান চলাচল শুরু      ● খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, স্বপ্নের দাবি ঘিরে চাঞ্চল্য      
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন-জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১৬ AM

চীনের শেনঝেনে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১৯ নভেম্বর এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। ট্রাম্প বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয়ে দুই নেতার সঙ্গে আলোচনা করবেন তিনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এপি ও রয়টার্সকে জানিয়েছেন, বৈঠকের পর কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই। ইউক্রেন পরিস্থিতি আলোচনায় আসার সম্ভাবনাও কম বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, এপিইসি সম্মেলনে যোগ দিতে ট্রাম্প শেনঝেনে যাবেন। সফরের সময় শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। নতুন চুক্তির কাঠামো নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ট্রাম্প অবশ্য চীনকেও অন্তর্ভুক্ত করে আরও উন্নত একটি চুক্তি করার পক্ষে মত দিয়েছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   পুতিন   শি জিনপিং   চীন   যুক্তরাষ্ট্র   রাশিয়া   ত্রিপক্ষীয় বৈঠক   পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ   এপিইসি সম্মেলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close