শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● টিকটকের ভিডিও ধারণের সময় দুর্ঘটনা, প্রাণ গেল যুবকের      ● বেড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত      ● নাসিরনগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ সভাপতি      ● বিষ্ণোই গ্যাংয়ে পাঠাতো তারকাদের গতিবিধি, কেরালায় যুবক গ্রেপ্তার      ● সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার      ● তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও মানবিক হিসেবে গড়ে তুলতে হবে : ড. এম এ কাইয়ুম      ● বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান      ● ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা : রিজভী      ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৭৪      ● এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী : জুবাইদা রহমান      ● ঝিকরগাছা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার      
টিকটকের ভিডিও ধারণের সময় দুর্ঘটনা, প্রাণ গেল যুবকের
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরার আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোস্তাকিম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা-পারুলিয়া সড়কের শোভনালী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মোমিন আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে সাব-ইন্সপেক্টর (এসআই)তারিকুর রহমান শুভ বলেন, তিনি ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও আহতদের নিয়ে আশাশুনি সদরে ফিরছেন। নিহত মোস্তাকিমসহ তিনজন যুবক একটি দ্রুতগ্রামী মোটরসাইকেলে করে অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তারা নিয়মিত ভ্লগিং ও টিকটক কার্যক্রম পরিচালনা করতেন এবং ঘটনার সময়ও তারা ভিডিও তৈরিতে ব্যস্ত বা অতিরিক্ত গতির মধ্যে ছিলেন। অতিরিক্ত গতির কারণে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের গায়ে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মোস্তাকিমের মৃত্যু হয়। আহত হন দুইজন।

খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য রওয়ানা দেন। পাশাপাশি নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

এসআই তারিকুর রহমান শুভ আরও জানান, দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close