শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত      ● নাসিরনগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ সভাপতি      ● বিষ্ণোই গ্যাংয়ে পাঠাতো তারকাদের গতিবিধি, কেরালায় যুবক গ্রেপ্তার      ● সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার      ● তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও মানবিক হিসেবে গড়ে তুলতে হবে : ড. এম এ কাইয়ুম      ● বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান      ● ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা : রিজভী      ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৭৪      ● এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী : জুবাইদা রহমান      ● ঝিকরগাছা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার      ● ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস      
বেড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাবনার বেড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় “বিশ্ব ডায়াবেটিস দিবস” পালিত হয়েছে। “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘বেড়া ডায়াবেটিস সমিতি’ এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে।

শনিবার (​১৪ নভেম্বর)  আয়োজিত এই দিবসের কর্মসূচির শুরুতে নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯:০০ ঘটিকায় একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

​এরপর সকাল ৯:০টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রমে এলাকার বিশিষ্ট চিকিৎসকবৃন্দের পরামর্শ নিতে দূর-দূরান্ত থেকে আগত রোগীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

 ​সকাল ১১:০০ ঘটিকায় বেড়া ডায়াবেটিস সমিতি ভবন বা ‘বেডাস মিলনায়তনে’ এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বেড়া ডায়াবেটিস সমিতির সভাপতি সাইফুল ইসলাম  ইলিয়াসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। এছাড়া অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহসহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক রোগ। এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। রোগ শনাক্ত হওয়ার পর কালক্ষেপণ না করে সময়মতো সঠিক চিকিৎসা ও জীবনযাত্রায় পরিবর্তন আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তাঁরা।

​বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করা হয়।

 ​পাবনা এবং তৎসংলগ্ন সিরাজগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরি এবং দুস্থ মানুষদের চিকিৎসাসেবা প্রদানের ব্রত নিয়ে ডাক-বাংলা রোড, বেড়া, পাবনা-স্থিত নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ‘বেড়া ডায়াবেটিস সমিতি’। এদিনের সফল কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ আয়োজনটিকে সাফল্যমন্ডিত করেছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close