শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চুয়াডাঙ্গায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার      ● ফেনী-চট্টগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, শাড়ি-লেহেঙ্গা ও মাদক জব্দ      ● কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভে ছাত্রলীগের নেতাকর্মী, আটক ২০      ● বালিয়াকান্দিতে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● ফুলবাড়ীতে লালন শাহের ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও ভাবসংগীতানুষ্ঠান      ● আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালুখালী উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল      ● টিকটকের ভিডিও ধারণের সময় দুর্ঘটনা, প্রাণ গেল যুবকের      ● বেড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত      ● নাসিরনগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ সভাপতি      ● বিষ্ণোই গ্যাংয়ে পাঠাতো তারকাদের গতিবিধি, কেরালায় যুবক গ্রেপ্তার      ● সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার      
চুয়াডাঙ্গায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আক্তাউর রহমান ওরফে মুকুলকে (৫৬) গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শনিবার (১৪ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পরে দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার মো. আক্তাউর রহমান ওরফে মুকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। তিনি আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হিমেল রানা। এ সময় তাঁর সঙ্গে পুলিশের একটি দল ছিল। অভিযান চলাকালে একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আক্তাউর রহমান ওরফে মুকুলকে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ২০২৪ সালের ২০ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করে পুলিশ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close