শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত      ● নাসিরনগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ সভাপতি      ● বিষ্ণোই গ্যাংয়ে পাঠাতো তারকাদের গতিবিধি, কেরালায় যুবক গ্রেপ্তার      ● সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার      ● তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও মানবিক হিসেবে গড়ে তুলতে হবে : ড. এম এ কাইয়ুম      ● বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান      ● ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা : রিজভী      ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৭৪      ● এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী : জুবাইদা রহমান      ● ঝিকরগাছা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার      ● ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস      
নাসিরনগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৪ নভেম্বর) বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এসোসিয়েশনের আওতাধীন ১৪ টি কিন্ডারগার্টেনের প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রবিন মিয়া, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি- সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ। 

কেন্দ্রীয় কমিটির সদস্য রবিন মিয়া পরিদর্শন শেষে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন।

 উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম ইউনুস বলেন, কোমলমতি শিশুরা অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা দিচ্ছে। উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শিক্ষার মানোন্নয়ন ও সুশিক্ষিত জাতি গঠনে সবসময় কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

 বিএনপির নেতা সাজ্জাদ মোর্শেদ সোহান বলেন, এমন একটি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই, আজকের এ পরীক্ষা শিশুদের আগামীর পথ চলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাকরি।

পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- আতুকোড়া মাস্টার মডেল কিন্ডারগার্টেন, বেবী মেমোরিয়াল কিন্ডারগার্টেন, বুড়িশ্বর আদর্শ কিন্ডারগার্টেন, চাপরতলা আইডিয়াল কিন্ডারগার্টেন, ফান্দাউক মর্নিং সান কিন্ডারগার্টেন, ফ্রিডম জেঠাগ্ৰাম আইডিয়াল একাডেমী, গুনিয়াউক মডেল কিন্ডারগার্টেন, ইরফান চৌধুরী কিন্ডারগার্টেন, জেঠাগ্ৰাম আদর্শ কিন্ডারগার্টেন, কুলিনকুন্ডা ফুলপাখি কিন্ডারগার্টেন, মহিষবেড় আইডিয়াল কিন্ডারগার্টেন, নুরুল কোরআন ইসলামি কিন্ডারগার্টেন এন্ড স্কুল, প্রভাতী ইসলামী কিন্ডারগার্টেন, সৈয়দ মুর্শেদ কামাল কামাল মেমোরিয়াল স্কুল।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close