প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম

সংগৃহীত ছবি
রাজবাড়ীর কালুখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ। এ উপলক্ষে ১৪ নভেম্বর ২০২৬, শনিবার বেলা ৩টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু , সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি মো. তৈয়ব আলী খান ও মো. রফিকুল ইসলাম আতিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা ও শাহজালাল মিয়া, সাবেক যুগ্ন আহবায়ক শাহজাহান আলী মাস্টার
এ ছাড়া উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনজুর হোসেন মঞ্জু, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আজমীর হোসেন খান, যুবদল নেতা মো. রাসেল খান, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্যসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি কালুখালী বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কালুখালী রেলস্টেশনে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।