শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফুলবাড়ীতে লালন শাহের ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও ভাবসংগীতানুষ্ঠান      ● আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালুখালী উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল      ● টিকটকের ভিডিও ধারণের সময় দুর্ঘটনা, প্রাণ গেল যুবকের      ● বেড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত      ● নাসিরনগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ সভাপতি      ● বিষ্ণোই গ্যাংয়ে পাঠাতো তারকাদের গতিবিধি, কেরালায় যুবক গ্রেপ্তার      ● সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার      ● তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও মানবিক হিসেবে গড়ে তুলতে হবে : ড. এম এ কাইয়ুম      ● বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান      ● ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা : রিজভী      ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৭৪      
ফুলবাড়ীতে লালন শাহের ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও ভাবসংগীতানুষ্ঠান
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাউল সম্রাট মহাত্মা ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সাধুসঙ্গ ও ভাবসংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর (রোববার) উপজেলার শিমুলবাড়ি লালন আখড়া বাড়িতে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে আখড়া বাড়িতে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। আয়োজন সফল করতে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। দিনটি উপলক্ষে সাধুসঙ্গ, বাউল গান ও ভাবসংগীতের মধ্য দিয়ে তুলে ধরা হবে লালন শাহের মানবতাবাদী দর্শন, জীবনবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও আধ্যাত্মিক চিন্তাধারা।

আয়োজকদের প্রত্যাশা, লালন সাঁইজির কালজয়ী দর্শন ও মানবতার বাণীতে অনুপ্রাণিত হয়ে অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-ভক্ত, বাউলশিল্পী, লালন অনুসারী ও সংগীতপ্রেমীদের সমাগম ঘটবে। সংগীত ও সাধুসঙ্গের মধ্য দিয়ে সৃষ্টি হবে এক মিলনমেলা, যেখানে মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে পড়বে।

লালন শাহের অমর বাণী—‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—এই মানবতাবাদী দর্শনকে ধারণ করেই আয়োজন করা হয়েছে এবারের সাধুসঙ্গ ও ভাবসংগীতানুষ্ঠান।

এ উপলক্ষে আয়োজকরা সাধু-ভক্ত, বাউলশিল্পী, লালন অনুসারীসহ সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধুসঙ্গ ও ভাবের মিলনমেলায় অংশ নেওয়ার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close