প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম

সংগৃহীত ছবি
ময়মনসিংহের নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক,নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ৬০ জন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে সহায়তার অংশ হিসেবে প্রতিজনকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি' আনুষ্ঠানিকভাবে প্রতিজন ক্ষতিগ্রস্তকে দু'বান্ডেল করে ঢেউটিন বিতরণ করেন।