শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভে ছাত্রলীগের নেতাকর্মী, আটক ২০      ● বালিয়াকান্দিতে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● ফুলবাড়ীতে লালন শাহের ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও ভাবসংগীতানুষ্ঠান      ● আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালুখালী উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল      ● টিকটকের ভিডিও ধারণের সময় দুর্ঘটনা, প্রাণ গেল যুবকের      ● বেড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত      ● নাসিরনগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ সভাপতি      ● বিষ্ণোই গ্যাংয়ে পাঠাতো তারকাদের গতিবিধি, কেরালায় যুবক গ্রেপ্তার      ● সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার      ● তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও মানবিক হিসেবে গড়ে তুলতে হবে : ড. এম এ কাইয়ুম      ● বিষাক্ত বাতাসে বিপর্যস্ত পাকিস্তান      
কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভে ছাত্রলীগের নেতাকর্মী, আটক ২০
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা । এ সময় শ্রমিকদের সঙ্গে মিশে আন্দোলনে অংশ নেয় কার্যক্রম  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী। পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ  ২০ জনকে  আটক করে কালিয়াকৈর থানা পুলিশ। তাদের  জিজ্ঞাসাবাদে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা রয়েছে বলে জানায় পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এ সময় পুলিশে সাথে আইন শৃংখলা বাহিনীর ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেট টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে মিশে থাকা কার্যক্রম  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে কালিয়াকৈর থানা পুলিশ। 

পুলিশ আরও জানায় সকালে মহা সড়কে যান চলাচল ও পরিবেশ স্বাভাবিক থাকলেও বেশ কিছু উশৃংখল যুবকদের ইন্ধনে শ্রমিকেরা  মহাসড়কে উঠার চেষ্ট করলে পুলিশ বাধা দেয়। কারখানায় যেকোনো ধরনের ভাঙচুর ও লুটপাট ঠেকাতে পুলিশ ও বিজিবির  মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে পাহারা দেয়। 

শ্রমিকরা প্রথমে চন্দ্রা পল্লী বিদ্যুত অবরোধ করলেও পরে তা মৌচাক, সফিপুর এলাকায় ছড়িয়ে পরে।পুলিশের ধাওয়ায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গার্মেন্টসে ঢোকার চেষ্টা করে। এ সময় গার্মেন্টস কারখানাগুলো বন্ধ থাকায় বেশ কিছু উশৃংখল যুবক গার্মেন্টস কারখানার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। পরে শ্রমিকেরা মহাসড়ক অবস্থান নিলে  মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।এতে  সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের মানুষ। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শহীদুল ইসলাম জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিয়ে আইনশৃংখলা বাহিনী মাঠে আছে। কালিয়াকৈর শিল্পাঞ্চলে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আন্দোলনের নামে কেউ কারখানা ভাঙচুর বা লুটপাট করতে এলে তাকে আইনের আওতায় আনা হবে। 

এ সময় শ্রমিকদের সঙ্গে মিশে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক করা হয় বলে জানান।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close