শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির      ● সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার      ● চুয়াডাঙ্গায় বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার      ● ফেনী-চট্টগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, শাড়ি-লেহেঙ্গা ও মাদক জব্দ      ● কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভে ছাত্রলীগের নেতাকর্মী, আটক ২০      ● বালিয়াকান্দিতে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● ফুলবাড়ীতে লালন শাহের ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও ভাবসংগীতানুষ্ঠান      ● আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালুখালী উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল      ● টিকটকের ভিডিও ধারণের সময় দুর্ঘটনা, প্রাণ গেল যুবকের      ● বেড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত      ● নাসিরনগরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ সভাপতি      
সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আসা মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মো. আব্দুল সামাদের ছেলে আসা মিয়া। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট গ্রামের ‘মাঠের হাট শিশু সদন ইসলামিয়া এতিমখানা ও হাফেজি মাদ্রাসা’ এর সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, আটক আসা মিয়া একজন মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. সেলিম রেজা বলেন, অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। 

তিনি আরও বলেন, অপরাধ দমন, মাদক নির্মূল এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে সুন্দরগঞ্জ থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close