প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম

সংগৃহীত ছবি
"এসো মিলি মুক্তির পতাকায়" এই স্লোগানে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার কুঠির মাঠ মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠী এ অনুষ্ঠানের আয়োজন করেন।
১ম পর্বে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলেন মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্ধোধন করেন একাডেমীর পরিচালক মনিন্দ্রনাথ মজুমদার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উদীচী শিল্প গোষ্ঠী শাখার সভাপতি মোঃ শাহাদত হোসেন।
২য় পর্বে একাডেমীর শিক্ষক দেবাশীষ ভট্টাচার্য ও সুমাইয়া শুরমার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম, বালিয়াকান্দি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিরা বেগম, প্রতিষ্ঠাতা উপদেষ্টা এ.এস.এম দাউদ খান, সহ-সভাপতি সলেমান আলী মোল্লা (দলু), কায়সার আহম্মেদ (রাজ্জাক), সাংগঠনিক সম্পাদক বাপন দে প্রমুখ।
বালিয়াকান্দি উদীচী শিল্প গোষ্ঠী শাখার সভাপতি মোঃ শাহাদত হোসেন বলেন, বর্তমান সমাজের তরুনেরা আজ মাদকে আসক্ত। এই নেশাগ্রস্থ তরুন সমাজে মাদক থেকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতির বিকল্প নাই। পাশাপাশি সংস্কৃতির সুস্থ পরিবেশ গঠনে সরকারের প্রতি অনুরোধ করেন।