রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে: নুরুল আমিন      ● সিগারেট খাওয়া নিয়ে বিরোধ, হামলায় আহত যুবকের মৃত্যু      ● আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী      ● দেশের ভেতরে-বাইরে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী      ● রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার      ● ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা      ● মোংলায় নাবিকের বাড়িতে চুরি, খোয়া গেল ১২ লাখ টাকার স্বর্ণালংকার      ● পটুয়াখালীতে পিকআপ-তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২      ● ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড      ● ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘মৌজা হি মৌজা’      ● সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের জলবায়ু প্রতিবাদ      ● ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য      
পোশাক শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১৯ AM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসেন। কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ওই গুজবের পাশাপাশি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, গুজব ছড়িয়ে শ্রমিকরা আন্দোলন করছেন। তবে বেতন বৃদ্ধিই তাঁদের মূল দাবি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   কালিয়াকৈর   চন্দ্রা   ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক   পোশাকশ্রমিক   শ্রমিক বিক্ষোভ   বেতন বৃদ্ধি   যানজট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close