শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২৫ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল সিইউএফএল      ● রাজাপুরে ৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক      ● শিশু বলাৎকারে অভিযোগে কুষ্টিয়ায় শিক্ষক আটক       ● ভালুকায় চালকদের সঙ্গে এমপির মতবিনিময়      ● হরমুজে সংঘাতে নিহত ২৫ নাবিক      ● শাক-সবজিতে ভারী ধাতু ও ক্ষতিকর জীবাণু      ● আজ ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৯ হাজার      ● যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ফের বিমান চলাচল শুরু      ● খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, স্বপ্নের দাবি ঘিরে চাঞ্চল্য      ● ঝালকাঠিতে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ১১ বছরের শিশুর      ● টিসিবির ডিলার নিয়োগে নতুন পদ্ধতি      ● ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘ, আতঙ্কে এলাকাবাসী      
২৫ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল সিইউএফএল
প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ AM

যান্ত্রিক ত্রুটির কারণে টানা ২৫ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
 শুক্রবার ভোর রাত ৩ টার দিকে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুর পর বর্তমানে এক হাজার টনের বেশি ইউরিয়া সার উৎপাদিত হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান। তিনি জানান, গত ১৯ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামত শেষে শুক্রবার ভোররাতে পুনরায় উৎপাদন শুরু হয়েছে।

কারখানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে সিইউএফএলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর আগে প্রায় ছয় মাস গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ পাওয়ার পর গত ১৫ সেপ্টেম্বর উৎপাদন শুরু হয়। তবে চালুর ৪৮ ঘণ্টা না পেরোতেই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় ১২ দিন পর ত্রুটি সারিয়ে সেপ্টেম্বরের শেষ দিকে পুনরায় উৎপাদন শুরু হলেও কিছুদিনের মধ্যে আবারও যান্ত্রিক সমস্যায় বন্ধ হয়ে পড়ে কারখানাটি।

সিইউএফএল সূত্র জানায়, কারখানাটিতে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। সে হিসাবে ২৫ দিনে উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। স্বাভাবিক অবস্থায় কারখানাটিতে প্রতিদিন প্রায় ৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া ও ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। তবে বর্তমানে কারখানাটির উৎপাদন সক্ষমতা আগের তুলনায় কমে গেছে।

জাপানের কারিগরি সহায়তায় নির্মিত সিইউএফএল ১৯৮৮ সালে উৎপাদন শুরু করে। প্রায় ৪০ বছরের পুরোনো এই কারখানার বিভিন্ন যন্ত্রাংশে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলেও অনেক সময় উৎপাদন বন্ধ হয়ে যায়। একবার উৎপাদন বন্ধ হলে ত্রুটি শনাক্ত ও মেরামত করে পুনরায় চালু করতে দীর্ঘ সময় প্রয়োজন হয়।

বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম সবুজ বলেন, দীর্ঘ ২৫ দিন পর কারখানাটিতে উৎপাদন শুরু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ও উৎসাহ ফিরে এসেছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে কারখানাটি পুরোদমে চালু রাখা সম্ভব হবে।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, প্রায় ৪০ বছরের পুরোনো কারখানাটিতে বেশ কিছু যান্ত্রিক সমস্যা রয়েছে। এসব সমস্যা ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। তবে কারখানাটি কখন আবার বন্ধ হয়ে যায়, তার নিশ্চয়তা নেই। সমস্যাগুলো সমাধান করে স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখা গেলে চলতি অর্থবছরের নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সিইউএফএল   চট্টগ্রাম   আনোয়ারা   সার কারখানা   ইউরিয়া সার   সার উৎপাদন   যান্ত্রিক ত্রুটি   গ্যাস সংকট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close