প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:২২ AM

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর পে-ফিক্সেশনের কারণে মূল বেতন বাড়লেও শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এ ভাতা উত্তোলনের পর বেতন পুনর্নির্ধারণ হলেও নতুন করে কোনো অর্থ দাবি করা যাবে না। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা গেজেটটি বৃহস্পতিবার প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ধাপভিত্তিক বেতনস্কেল কার্যকরের সময় এ নিয়ম প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সে মাসে বাস্তবে উত্তোলন করা মূল বেতনের সমপরিমাণ অর্থই ভাতা হিসেবে পাবেন।
ফলে ভাতা উত্তোলনের পর পে-ফিক্সেশনের কারণে মূল বেতন বাড়লেও আগের ভাতার সঙ্গে নতুন করে কোনো অর্থ সমন্বয় বা বকেয়া পরিশোধ করা হবে না। অর্থ বিভাগের গেজেটে নির্দেশনাটি অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি