শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাজাপুরে ৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক      ● শিশু বলাৎকারে অভিযোগে কুষ্টিয়ায় শিক্ষক আটক       ● ভালুকায় চালকদের সঙ্গে এমপির মতবিনিময়      ● হরমুজে সংঘাতে নিহত ২৫ নাবিক      ● শাক-সবজিতে ভারী ধাতু ও ক্ষতিকর জীবাণু      ● আজ ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৯ হাজার      ● যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ফের বিমান চলাচল শুরু      ● খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, স্বপ্নের দাবি ঘিরে চাঞ্চল্য      ● ঝালকাঠিতে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ১১ বছরের শিশুর      ● টিসিবির ডিলার নিয়োগে নতুন পদ্ধতি      ● ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘ, আতঙ্কে এলাকাবাসী      ● গোপনে দান-সদকা করার চারটি বিশেষ উপকারিতা      
রাজাপুরে ৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক
মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ AM

ঝালকাঠির রাজাপুরে ৯ পিস ইয়াবাসহ আসমা বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মাদক বিক্রিতে সহায়তার অভিযোগে তাঁর স্বামী মো. রেজাউল কবির ওরফে গাজীকে পলাতক আসামি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় আমজেদ মাস্টারের বাড়ির সামনে অভিযান চালিয়ে আসমা বেগমকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার বাসিন্দা এবং বর্তমানে রাজাপুরের ওই এলাকায় ভাড়া থাকতেন।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আলমগীর হোসেন বাদী হয়ে আসমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। একই ঘটনায় তাঁর স্বামীকে পলাতক আসামি করে রাজাপুর থানায় আরেকটি মামলা করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঝালকাঠি   রাজাপুর   ইয়াবা   নারী গ্রেপ্তার   ডিবি পুলিশ   মাদক মামলা   পলাতক আসামি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close