শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আজ ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৯ হাজার      ● যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ফের বিমান চলাচল শুরু      ● খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, স্বপ্নের দাবি ঘিরে চাঞ্চল্য      ● ঝালকাঠিতে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ১১ বছরের শিশুর      ● টিসিবির ডিলার নিয়োগে নতুন পদ্ধতি      ● ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘ, আতঙ্কে এলাকাবাসী      ● গোপনে দান-সদকা করার চারটি বিশেষ উপকারিতা      ● ব্যবসা নিয়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন অনন্ত, দোয়া চাইলেন বর্ষা      ● জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা      ● ভারতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ২৩ জন নিহত      ● বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের      ● আশুগঞ্জে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন      
আজ ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৯ হাজার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:২২ AM

দেশের বাজারে টানা চতুর্থবারের মতো কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বিজ্ঞপ্তি দিয়ে নতুন দাম ঘোষণা করে সংগঠনটি। ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এ দাম শনিবারও (১৪ নভেম্বর) বহাল রয়েছে।

বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা। এর আগে বৃহস্পতিবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  স্বর্ণের দাম   বাজুস   ২২ ক্যারেট স্বর্ণ   স্বর্ণের বাজার   রুপার দাম   ১৪ নভেম্বর ২০২৬  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close