শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকায় চালকদের সঙ্গে এমপির মতবিনিময়      ● হরমুজে সংঘাতে নিহত ২৫ নাবিক      ● শাক-সবজিতে ভারী ধাতু ও ক্ষতিকর জীবাণু      ● আজ ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৯ হাজার      ● যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ফের বিমান চলাচল শুরু      ● খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার, স্বপ্নের দাবি ঘিরে চাঞ্চল্য      ● ঝালকাঠিতে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল ১১ বছরের শিশুর      ● টিসিবির ডিলার নিয়োগে নতুন পদ্ধতি      ● ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘ, আতঙ্কে এলাকাবাসী      ● গোপনে দান-সদকা করার চারটি বিশেষ উপকারিতা      ● ব্যবসা নিয়ে সমালোচনার মধ্যে মুখ খুললেন অনন্ত, দোয়া চাইলেন বর্ষা      ● জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা      
ভালুকায় চালকদের সঙ্গে এমপির মতবিনিময়
আনোয়ার হোসেন তরফদার, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৩১ AM

ময়মনসিংহের ভালুকায় সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানচালকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার ভরাডোবা স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উথুরা, মেদুয়ারী, ভরাডোবা ও ধীতপুর ইউনিয়নের কয়েক শ চালক অংশ নেন। তাঁরা সড়কে চলাচলের সমস্যা, নিরাপত্তা, যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনা নিয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের বক্তব্য শুনে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু যৌক্তিক দাবি ও সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর আহ্বান জানান।

সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী কমান্ডার ও খালেক পাঠান।









স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ভালুকা   ময়মনসিংহ   ফখর উদ্দিন আহমেদ বাচ্চু   মতবিনিময় সভা   অটোরিকশা চালক   সিএনজি চালক   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close