রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী      ● দেশের ভেতরে-বাইরে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী      ● রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার      ● ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা      ● মোংলায় নাবিকের বাড়িতে চুরি, খোয়া গেল ১২ লাখ টাকার স্বর্ণালংকার      ● পটুয়াখালীতে পিকআপ-তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২      ● ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড      ● ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘মৌজা হি মৌজা’      ● সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের জলবায়ু প্রতিবাদ      ● ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য      ● গাজীপুরে ১৩ কারখানা বন্ধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ      ● প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক      
কমিশন বাড়িয়েও মিলছে না নির্ধারিত দামে এলপিজি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:২৭ AM

দেশে সরকার নির্ধারিত দামে মিলছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। উৎপাদন ও সরবরাহ পর্যায়ে কমিশন বাড়ানোর পরও ১২ কেজির সিলিন্ডার কিনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে ৫০০ টাকা পর্যন্ত বেশি দিয়ে। চলতি নভেম্বর মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে ২ হাজার ৬০ টাকা। অথচ খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। আমদানি ও সরবরাহে কয়েকটি প্রতিষ্ঠানের আধিপত্য, সিন্ডিকেট এবং কৃত্রিম সংকটের অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

বিইআরসির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে এলপিজি আমদানি করেছে ১৬টি প্রতিষ্ঠান। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান মোট আমদানির প্রায় ৭১ শতাংশ এবং সাতটি প্রতিষ্ঠান ৮৬ শতাংশ নিয়ন্ত্রণ করেছে। পরিবেশকদের অভিযোগ, কোনো কোনো কোম্পানি কারখানা থেকেই নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছে। অন্যদিকে আমদানিকারকদের দাবি, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম, জাহাজভাড়া, বীমা ও আমদানি ব্যয় বেড়েছে। এদিকে বিইআরসি কয়েকটি প্রতিষ্ঠানের আমদানি ও বিক্রির হিসাবে গরমিল পেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বাজারে সরবরাহ বাড়াতে ফেব্রুয়ারির আগেই প্রতি মাসে অন্তত দুই থেকে আড়াই লাখ টন এলপিজি আমদানির প্রস্তুতি নিতে অপারেটরদের নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ।

এলপিজির দাম বাড়ায় প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে প্রতি কেজি গ্যাসের দাম ৩০ থেকে ৪৫ শতাংশ বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বেসরকারি খাতের ওপর নির্ভরতা কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি আমদানির উদ্যোগ নিলেও এখন পর্যন্ত তা সফল হয়নি। সংসদে জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, সরকার এলপিজি আমদানি করে না; বেসরকারি প্রতিষ্ঠান আমদানি করে এবং বিইআরসি দাম নির্ধারণ করে। তবে তথ্য উপদেষ্টা স্বীকার করেছেন, কোথাও কোথাও ১২ কেজির সিলিন্ডার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  এলপিজি   গ্যাসের দাম   সিলিন্ডার গ্যাস   বিইআরসি   জ্বালানি সংকট   এলপিজি বাজার   আমদানি   সিন্ডিকেট   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close