প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:০৩ AM

ঝালকাঠি পৌর শহরের কাটপট্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন রহমান (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১২.২০ মিনিটের দিকে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাটপট্টি এলাকার একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলার সামনের রুমে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত সুজন রহমান ঝালকাঠি পৌর এলাকার কাটপট্টি ৮ নম্বর ওয়ার্ডের ৩৬/এ হোল্ডিংয়ের বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযুক্তের হেফাজত থেকে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা (এজাহার) দায়ের করেছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি