শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এক বছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি ৪৩ হাজার কোটি      ● মাইক্রোসফটের বিপর্যয়ে বিঘ্নিত ওপেনএআই-অ্যানথ্রপিকের সেবাও      ● কাজে ঢিলেমি, সচিবদের সতর্ক করলেন মন্ত্রিপরিষদ সচিব      ● হরমুজ প্রণালির কাছে ইরানে হামলার খবর      ● তুরস্ক সফর শেষে ঢাকায় তারেক রহমা      ● জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য তারেক রহমানের পাঁচ প্রস্তাব      ● পদত্যাগ করলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং      ● জিদান-এমবাপ্পে দ্বন্দ্বে উত্তপ্ত ফ্রান্সের ড্রেসিংরুম      ● দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম      ● সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু      ● মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ও ড্রেজার ধ্বংস      ● ঝিকরগাছায় সরকারি পুকুরে বিষ প্রয়োগ, ৫ লাখ টাকার মাছ নিধন      
এক বছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি ৪৩ হাজার কোটি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:২৭ AM

২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকার ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এ সময়ে দেশে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল প্রতি ইউনিট ১১ টাকা ১৬ পয়সা। গ্রাহকদের কাছে বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে গড়ে ১০ টাকা ৪০ পয়সা দরে বিদ্যুৎ বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মন্ত্রী জানান, সরকার বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি ইউনিট গড়ে ১৩ টাকা ২০ পয়সা দরে বিদ্যুৎ কিনেছে। ক্রয়মূল্য ও পাইকারি বিক্রয়মূল্যের পার্থক্য ভর্তুকি হিসেবে দেওয়া হয়। একই অর্থবছরে এলএনজি খাতে সরকার ১৪ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৫ শতাংশ আমদানি করা এলএনজি থেকে আসে। উচ্চমূল্যে আমদানি করলেও নির্ধারিত দামে গ্রাহকদের গ্যাস সরবরাহ করায় এই ভর্তুকি দিতে হচ্ছে।

জ্বালানিমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে কম দামে জ্বালানি তেল বিক্রি করায় গত মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান হয়েছে ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা। জ্বালানি সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে সরকারি পর্যায়ে এলপিজি আমদানির সমঝোতা স্মারক হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকটকে দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, অপরিকল্পিত নীতি এবং বৈশ্বিক জ্বালানিসংকটের পুঞ্জীভূত ফল বলে উল্লেখ করেন তিনি।






স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎ খাত   ভর্তুকি   জ্বালানি   জাতীয় সংসদ   ইকবাল হাসান মাহমুদ   এলএনজি   বিপিসি   বিদ্যুৎ উৎপাদন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close