শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তুরস্ক সফর শেষে ঢাকায় তারেক রহমা      ● জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য তারেক রহমানের পাঁচ প্রস্তাব      ● পদত্যাগ করলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং      ● জিদান-এমবাপ্পে দ্বন্দ্বে উত্তপ্ত ফ্রান্সের ড্রেসিংরুম      ● দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম      ● সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু      ● মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ও ড্রেজার ধ্বংস      ● ঝিকরগাছায় সরকারি পুকুরে বিষ প্রয়োগ, ৫ লাখ টাকার মাছ নিধন      ● তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক      ● ইরানে হামলা না চালাতে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৪      
তুরস্ক সফর শেষে ঢাকায় তারেক রহমা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:১১ AM

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। সফরকালে বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী তারেক রহমান   কপ-৩১   তুরস্ক সফর   জলবায়ু সম্মেলন   বাংলাদেশ   ডা. জুবাইদা রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close