শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কাজে ঢিলেমি, সচিবদের সতর্ক করলেন মন্ত্রিপরিষদ সচিব      ● হরমুজ প্রণালির কাছে ইরানে হামলার খবর      ● তুরস্ক সফর শেষে ঢাকায় তারেক রহমা      ● জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য তারেক রহমানের পাঁচ প্রস্তাব      ● পদত্যাগ করলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং      ● জিদান-এমবাপ্পে দ্বন্দ্বে উত্তপ্ত ফ্রান্সের ড্রেসিংরুম      ● দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম      ● সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু      ● মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ও ড্রেজার ধ্বংস      ● ঝিকরগাছায় সরকারি পুকুরে বিষ প্রয়োগ, ৫ লাখ টাকার মাছ নিধন      ● তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক      
কাজে ঢিলেমি, সচিবদের সতর্ক করলেন মন্ত্রিপরিষদ সচিব
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:১৯ AM

মন্ত্রিসভার বৈঠকের জন্য নির্ধারিত সময়ে সারসংক্ষেপ না পাঠানোসহ প্রশাসনিক কাজে শৈথিল্য ও পেশাদারিত্বের ঘাটতি নিয়ে সচিবদের সতর্ক করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৃহস্পতিবার জরুরি সভা ডেকে তিনি মন্ত্রিসভার কার্যক্রমে শৃঙ্খলা ও গতি ফেরাতে একগুচ্ছ নির্দেশনা দেন। এখন থেকে মন্ত্রিসভার বৈঠকের অন্তত দুই দিন আগে সংশ্লিষ্ট সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিদ্যমান বিধি অনুযায়ী, বৈঠকের অন্তত চার কার্যদিবস আগে সারসংক্ষেপ পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।

সভায় সারসংক্ষেপের তথ্যের পূর্ণাঙ্গতা, যৌক্তিকতা ও কাঠামোগত শুদ্ধতা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। ত্রুটিপূর্ণ সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে আলোচনার জন্য উপস্থাপন করা হবে না বলেও জানানো হয়েছে। এ ছাড়া আইন ও নীতির খসড়া প্রণয়ন, আন্তমন্ত্রণালয় সমন্বয়, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকরের অগ্রগতি নিয়ে নির্দেশনা দেন মন্ত্রিপরিষদ সচিব। বৈঠক শুরুর অন্তত ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সভাস্থলে উপস্থিত থাকার কথাও বলা হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, রুলস অব বিজনেস, ১৯৯৬ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪ অনুসরণ করে সারসংক্ষেপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আইন ও নীতির খসড়ায় সংশ্লিষ্ট অংশীজনের মতামত, আন্তমন্ত্রণালয় সভার কার্যবিবরণী এবং জনমত গ্রহণের তথ্য যুক্ত করতে হবে। দুপুর আড়াইটায় শুরু হওয়া জরুরি সভা চলে বিকেল ৪টা পর্যন্ত। ৬১ জন সচিবকে আমন্ত্রণ জানানো হলেও মাত্র এক ঘণ্টা আগে নোটিশ দেওয়ায় অনেকে উপস্থিত থাকতে পারেননি। কয়েকটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা তাঁদের প্রতিনিধিত্ব করেন।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মন্ত্রিপরিষদ সচিব   নাসিমুল গনি   সচিব   মন্ত্রিসভার বৈঠক   প্রশাসন   সরকারি নির্দেশনা   রুলস অব বিজনেস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close