শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেড়ায় সাংবাদিককে ফোনকল সহ ক্রমাগতভাবে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যা হুমকি      ● যমুনার চরে পতিত জমিতে শসা চাষ      ● ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের      ● বিচারবহির্ভূত হত্যা-গুমের পথে যায়নি সরকার: আইনমন্ত্রী      ● উৎপাদন খরচও উঠছে না পেঁয়াজে      ● শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় দিল্লি      ● ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩৪      ● জলবায়ু মোকাবিলায় ১০০ দেশের অঙ্গীকার      ● সবজিতে স্বস্তি, মাছের বাজারে অস্বস্তি      ● ইউটিউবের আয়ে নতুন নিয়ম, মানতে হবে ৩ শর্ত      ● পেশি বাড়াতে প্রোটিনের পাশাপাশি যা জরুরি      ● ফ্রান্সকে ৩-১ গোলে হারাল ইতালি      
ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৪১ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও প্রচারণার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সোনালী ব্যাংক পিএলসি ভাঙ্গুড়া বাজার শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। সোনালী ব্যাংক ভাঙ্গুড়া বাজার শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জাবেদ আলীর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল অফিসার মো. নুরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় মূল আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক মো. রিপন আলী।

কর্মশালায় ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তা নির্বাচন, উদ্যোক্তা উন্নয়ন, ঋণ ও অনুদান সুবিধা, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ সম্পর্কে অবহিত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংকের সহকারী উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান এবং ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুবুল আলম।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাবনা   ভাঙ্গুড়া   বাংলাদেশ ব্যাংক   উদ্যোগ কর্মসূচি   তরুণ উদ্যোক্তা   সোনালী ব্যাংক   কর্মশালা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close