শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রত্যর্পণ চুক্তিতে হাসিনাকে ফেরানোর দাবি রিজভীর      ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু      ● মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কা, নিহত ১      ● এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক      ● কাঠ-কাগজে তৈরি ‘জিয়াবাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান কাওছার      ● কুড়িগ্রামে বদলির আদেশ স্থগিতের পরও স্কুলে ফেরেননি ১২ শিক্ষক, ইউএনওর সতর্কতাও উপেক্ষা      ● বিভিন্ন কর্মসূচীতে পালিত মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন      ● জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি: দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয়      ● বেড়ায় সাংবাদিককে ফোনকল সহ ক্রমাগতভাবে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যা হুমকি      ● যমুনার চরে পতিত জমিতে শসা চাষ      ● ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের      
কপ৩১ ঘিরে পরিবেশকর্মীদের মিলনমেলা আন্তালিয়ায়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:৩৯ পিএম

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১) ঘিরে তুরস্কের পর্যটননগরী আন্তালিয়ায় জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের জলবায়ু বিজ্ঞানী, নীতিনির্ধারক, পরিবেশকর্মী ও অধিকারকর্মীরা। সম্মেলনস্থল আন্তালিয়া এক্সপো সেন্টার থেকে শহরের বিভিন্ন এলাকায় চলছে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষার দাবি। এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে সম্মেলনের উদ্বোধন করা হয়। ২০ নভেম্বর পর্যন্ত চলবে ১১ দিনব্যাপী এ আয়োজন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও সম্মেলনে যোগ দিয়েছে। সম্মেলনে অংশ নেওয়া পরিবেশকর্মীদের প্রত্যাশা, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর সহযোগিতা ও অর্থায়নের বিষয়ে এবার দৃশ্যমান অগ্রগতি হবে।

বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বাংলাদেশ এ সম্মেলন থেকে অর্থায়ন প্রত্যাশা করছে। তাঁর ভাষায়, ‘এখন আর প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবায়ন চাইবে বাংলাদেশ।’ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরাও মনে করছেন, আগের সম্মেলনগুলোতে অনেক আলোচনা হলেও প্রত্যাশিত ফল আসেনি। তাই এবার উন্নত দেশগুলোর ভূমিকা ও কার্যকর সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সবার।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কপ৩১   জলবায়ু সম্মেলন   আন্তালিয়া   তুরস্ক   পরিবেশকর্মী   জলবায়ু অর্থায়ন   তারেক রহমান   জলবায়ু পরিবর্তন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close