প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৪১ পিএম

ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন বিয়ে করেছেন সান গ্রুপের উত্তরসূরি কাব্য মারানকে। গ্রিসে ঘনিষ্ঠ পরিসরে তাঁদের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পদের ব্যবধান নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনিরুদ্ধকে কেউ কেউ ‘গোল্ড ডিগার’ বা অর্থলোভী বলে কটাক্ষ করছেন।
কাব্য মারান আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার এবং সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক। তাঁর পারিবারিক সম্পদের পরিমাণ প্রায় ২৬ হাজার কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর বাবা কালানিথি মারানের সম্পদও বিপুল। অন্যদিকে, অনিরুদ্ধের ব্যক্তিগত সম্পদের পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ কোটি রুপি বলে দাবি করা হয়েছে।
তবে সংগীত পরিচালক হিসেবে অনিরুদ্ধও প্রতিষ্ঠিত। ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গান দিয়ে পরিচিতি পাওয়া এই তারকা ‘জওয়ান’, ‘জেলার’, ‘মাস্টার’ ও ‘কুলি’র মতো সিনেমায় সংগীত পরিচালনা করেছেন। প্রতিটি সিনেমার জন্য তাঁর পারিশ্রমিক ৮ থেকে ১২ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সম্পদের ব্যবধান নিয়ে সমালোচনা থাকলেও অনিরুদ্ধ ও কাব্যর বিয়েকে ঘিরে ভক্তদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি