বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কুষ্টিয়ায় এমসিপি নেত্রী তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ও আগুন      ● ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদিনহো      ● চার বছরে মোংলা বন্দরে জাহাজ আসা কমেছে ৪২ শতাংশ      ● অধিনায়কত্বের অভিষেকেই হামজার গোল-অ্যাসিস্ট, ডুলির চোখে ১০-এ ১০      ● দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩      ● রসায়ন পড়িয়ে জনপ্রিয় হওয়া সেই ‘শাওন স্যার’ এখন পুলিশ কর্মকর্তা      ● আমদানি ব্যয় ঊর্ধ্বমুখী, চার মাসে এলসি খোলা বেড়েছে ২৫ শতাংশ      ● পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু      ● মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ৫৬৮ ডিমান্ড লেটার পেয়েছে সরকার      ● ভূগর্ভে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা      ● বাকেরগঞ্জে চিকিৎসকের মামলায় কারাগারে সাংবাদিক সালাম      ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, স্পেনে ২৪ ঘণ্টার ধর্মঘট      
কুষ্টিয়ায় এমসিপি নেত্রী তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ও আগুন
ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার দিবাগত রাত ১২টার পর উপজেলার বাগোয়ান গ্রামে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি পুড়ে মারা গেছে দুটি ছাগল। অগ্নিকাণ্ডের এই ঘটনার পেছনে পেট্রলবোমা হামলাকে দায়ী করে আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এনসিপি নেতারা।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি নিজেই এ অভিযোগ করেন। 

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং বৃহস্পতিবার রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ প্রসঙ্গে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। 

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভালেও তার আগেই পাঁচটি কক্ষ পুড়ে যায়। তবে এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ হতাহত বা দগ্ধ হননি।

তিনি আরও জানান, নুসরাত তাবাসসুমের মা-বাবা ঘটনাস্থল থেকে ২০-৩০ হাত দূরে অবস্থিত আরেকটি তিনতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন। যে কারণে ওই ভবনে আগুনের আঁচ লাগেনি এবং তারা নিরাপদে রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন এবং পুরো ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করার পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বৃহস্পতিবার রাত একটার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়িটিতে আগুন জ্বলতে থাকার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে অগ্নিকাণ্ডের ভয়াবহতা ফুটে ওঠে।

ঘটনার পর নুসরাত তাবাসসুমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি এনসিপির সহ-যুব ও কর্মসংস্থান সম্পাদক মো. ওয়াহিদ উজ জামান রিসিভ করেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের এই ঘটনায় নুসরাত তাবাসসুম মানসিকভাবে বিপর্যস্ত এবং তিনি বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই। ওয়াহিদ উজ জামান দাবি করেন, রাত পৌনে ১২টার পর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে এখনো কোনো সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়নি। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এটি গরু রাখার একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তার আগেই আগুন নেভানো হয়েছে। ওই ঘরের মধ্যে গরু ছিল। সেগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নুসরাত তাবাসসুম   এনসিপি   কুষ্টিয়া   দৌলতপুর   বাগোয়ান   অগ্নিকাণ্ড   পেট্রলবোমা   সংসদ সদস্য   জাতীয় নাগরিক পার্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close