বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভাই হারালেন অভিনেতা ডিপজল      ● গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিএফডিসিতে চলচ্চিত্র উৎসব      ● কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড      ● কাঁঠালিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার      ● মাধবপুরে ২৩ কোটি ৮০ লাখ টাকার প্রকল্প, বদলে যাচ্ছে জগদীশপুর-অলিপুর সড়ক      ● কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় কৃষক নিহত      ● বেড়ায় অনুমোদনহীন চিকিৎসা, হালিম কবিরাজের চেম্বার সিলগালা      ● নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা      ● সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯      ● শিবপুরে রাতের আঁধারে বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ      ● সোনাইমুড়ীতে অতিথি পাখি শিকারের ৪ হাজার ফুট অবৈধ জাল উদ্ধার      ● কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা      
গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিএফডিসিতে চলচ্চিত্র উৎসব
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত সেপ্টেম্বরে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সেই আয়োজনের সফলতার ধারাবাহিকতায় এবার প্রখ্যাত গীতিকার, পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে নিয়েও একই ধরনের উৎসবের উদ্যোগ নিয়েছে বিএফডিসি। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি জানিয়েছেন, গাজী মাজহারুল আনোয়ারের জন্মমাস ফেব্রুয়ারিতে এই উৎসব অনুষ্ঠিত হবে।

তানি বলেন, ‘সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে খুব ছোট পরিসরে আয়োজন হলেও আমরা দারুণ সাড়া পেয়েছিলাম। আমাদের ইচ্ছা ছিল গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেলকে নিয়েও কিছু একটা করার। তিনি এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসতেন, সবকিছুকে মূল্যায়ন করতেন এবং এটাকে নিজের ঘর মনে করতেন। কিন্তু চলে যাওয়ার পর তাকে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারিনি। তার কাছ থেকে আমরা কেবল নিয়েই গেছি, ঘরের পক্ষ থেকে তেমন কিছু দিতে পারিনি।’

জানা গেছে, গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিনে রোজার মাস পড়ে যাওয়ায় তার জন্মমাস ফেব্রুয়ারির শুরুর দিকে অনুষ্ঠানটি আয়োজিত হবে। আয়োজনটি নিয়ে মাসুমা রহমান তানি বলেন, ‘আমরা ওনাকে নিয়ে চলচ্চিত্র উৎসব করব, ওনার যে কালজয়ী গানগুলো আছে, সেগুলোও রিক্রিয়েট করব। মূলত কিংবদন্তি এই ব্যক্তিত্বের কাজগুলো বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য। এই চর্চাটা আমাদের ইন্ডাস্ট্রিতে সব সময় থাকা উচিত। চলচ্চিত্রের গুণী মানুষদের যদি আমরা উপযুক্ত সম্মান দিতে পারি, তাহলে এ সময়ের শিল্পীরাও নিজেদের কাজের প্রতি আরও উদ্বুদ্ধ হবেন।’ বিএফডিসির এই উদ্যোগের সঙ্গে গাজী মাজহারুল আনোয়ারের কন্যা সংগীতশিল্পী দিঠি আনোয়ার যুক্ত হয়েছেন বলেও জানিয়েছেন মাসুমা রহমান তানি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close